‘আগের সরকার অধিক দামে পেঁয়াজ আমদানি করতো’

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, আগের সরকার বেশি দামে পেঁয়াজ আমদানি করত, ফলে দেশীয় বাজারে এর প্রভাব পড়ত। বর্তমানে কৃষকদের উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার নানা ধরনের কৃষি প্রণোদনা দিচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বলেন, মানিকগঞ্জ দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা। এই জেলায় প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজের পচনরোধ ও সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ চাষিদের মধ্যে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন এবং অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।