জ্বালানি তেল চড়া দামে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
বগুড়া সংবাদদাতা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ১১

ছবি: সংগৃহীত
বগুড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও চড়া দামে বিক্রির অপরাধে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযান সূত্র জানায়, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ‘মা এন্টারপ্রাইজ’ অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে আসছিল। এ খবর পেয়ে সেখানে তল্লাশি করে ১৮০ লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যায়। এছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য দোকান মালিকের বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র ছিল না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অনুমোদনহীন মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১৮০ লিটার তেল উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/