মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার মধ্যরাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ।
আহত বশির সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনিরের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, এ হামলায় কে কা বা কারা হামলায় জড়িত– এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। মামলা রুজু হবে।
সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। কীভাবে বশিরকে ইট ভাটায় নিয়ে আসলো, কেনো নিয়ে আসলো, কুপানোসহ সব বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ (সোমবার) দুপুরে নিষিদ্ধ সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বে আহত বশিরের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সাথে গেছে? কেনো গেছে? ওদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা থাকতে পারে। সে ঘটনায় কুপিয়েছে বলে আমরা শুনেছি। এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যার ঘটনা নিয়েও গুজব ছড়িয়েছে ওই নিষিদ্ধ সংগঠন।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ