মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি‌ (তদন্ত) জুলুস খান জানান, ‘এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

/এফআর/