শীতে কাঁপছে কুড়িগ্রাম

শীতে কাঁপছে কুড়িগ্রাম

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা দিনদিন বাড়ছে। টানা তিনদিন ধরে জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ।
বুধবার ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দেখা গেছে, সকালে ঘন কুয়াশায় পুরো জেলা ঢেকে থাকে। রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষদের কষ্ট সবচেয়ে বেশি। চরাঞ্চলে গাছপালা না থাকায় শীতের প্রকোপটা বেশি।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কম্বল কেনার জন্য ৯ উপজেলাতে ছয় লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে শীত ও কুয়াশা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আরও কয়েকদিন । প্রতিদিনই কুয়াশার ঘনত্ব বাড়ছে।