অস্ত্রের শব্দ থামলেই কেবল মধ্যস্থতা সম্ভব: আমিরাত

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের মাধ্যমেই শেষ হবে, তবে এর আগে ইরানকে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা।
সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা লানা নুসাইবাহ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপযুক্ত সময়ে ইরানের সঙ্গে যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান আনতে ভূমিকা রাখবেন।
তিনি বলেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে তিনি আশাবাদী। তবে তিনি উল্লেখ করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোয় ওই অঞ্চলের দেশগুলো গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন।
নুসাইবাহ বলেন, ‘শেষ পর্যন্ত এটি কূটনৈতিক সমাধানেই পৌঁছাবে। তবে সেই মুহূর্তে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে হবে। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প উপযুক্ত সময়ে আমাদের সবাইকে সেই মুহূর্তে নিয়ে যাবেন।’
মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে তিনি বলেন, ইরান হামলা বন্ধ না করলে আলোচনা শুরু করা কঠিন।
তার ভাষায়, ‘আক্রমণের মধ্যে থেকে মধ্যস্থতা নিয়ে কথা বলা কঠিন। অস্ত্রের শব্দ থামলেই কেবল মধ্যস্থতা সম্ভব।’
সূত্র: আল জাজিরা