শিরোনাম
সরাসরি

শামিলকে ফেরালেন নাহিদ রানা

১৬: ১৭

শামিলকে ফেরালেন নাহিদ রানা

প্রথম ম্যাচে দূর্দান্ত খেললেও পাওয়ার প্লেতে ভালো করতে পারেননি নাহিদ রানা। তবে এবার বোলিংয়ে ফিরেই উইকেট পেলেন গতিময় এই পেসার।

নাহিদের অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে চেয়েছিলেন শামিল হুসাইন। তবে ঠিকঠাক বলের লাইনে যেতে পারেননি তিনি। ডিপ থার্ড ম‍্যানে ক‍্যাচ নেন মুস্তাফিজুর রহমান। ২২ বলে ৬ রান করে ফেরেন শামিল।

২০ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১২৩।

১৫: ৫৮

সাহিবজাদা ফারহানকে ফেরালেন তাসকিন

পাকিস্তান: ১৮ ওভারে ২ উইকেটে ১২১

এবার তাসকিনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলের সাহিবজাদা ফারহান।

ওয়ানডে অভিষেকে গত পরশু করেছিলেন ২৭ রান। আজ ৪৬ বলে করেছেন ৩১ রান। ফারহানের ইনিংসটি থেমেছে তাসকিনের বলে থার্ড ম্যানে ক্যাচ তুলে দিয়ে।

১৫: ৩০

মিরাজের ক্যাচে সাজঘরে ফিরলেন সাদাকাত

মিরাজের ক্যাচে সাজঘরে ফিরলেন সাদাকাত
ছবি: ক্রিক ইনফো

পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১৩ ওভারে ১০৪।

১৩তম ওভারের শেষ বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেললেন তিনি।

ফারহান ৩৪ বলে ২২ রানে অপরাজিত।

১৫: ২৭

৭৫ বলে পাকিস্তানের ১০০

৭৫ বলে পাকিস্তান ১০০ রান করেছে।

মাজ সাদাকাতের আত্মবিশ্বাসী ব্যাটে পাকিস্তান পেয়েছে ৭৫ রান।

ফারহান উইকেট ঠেকিয়ে সাদাকাতকে সঙ্গ দিলেও ৩৩ বলে তুলে নিয়েছেন ২১ রান।

১৫: ১৬

মাজ সাদাকাতের ফিফটি, পাকিস্তানের ৯৩

বাংলাদেশের পেসারদের এলোমেলো বোলিংয়ের সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছেন মাজ সাদাকাত। রিভিউ ব্যর্থ হওয়ার পর যেনো নতুন জীবন পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন আরও আগ্রাসী। আত্মবিশ্বাসী ব‍্যাটিংয়ে তিনি ৩১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন।

নাহিদ রানার বলে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন সাদাকাত। পরের বল মারেন ছক্কা।

১১ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৯৩।

১৪: ৫৮

বিনা উইকেটে অর্ধশতক পাকিস্তানের

বিনা উইকেটে অর্ধশতক পাকিস্তানের
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

ঢাকার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হাতে ভালোভাবেই কুপোকাত হয় পাকিস্তান। সেই ধারাবাহিকতা রক্ষায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে বিনা উইকেটেই অর্ধশতক হাকিয়েছে পাকিস্তান। মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটি ৮ ওভারে তুলে নিয়েছে ৫৮ রান।

আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

এই ম্যাচে আগের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। তবে পাকিস্তান একাদশে পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার হারিস রউফকে খেলাচ্ছে তারা।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। এতে করে সিরিজ জয়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের।

আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, উঠে যাবে ৯ নম্বরে। আর ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জিতেছিল মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে আজ জিতলেও সিরিজ জিতে যাবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশে রয়েছেন: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশে রয়েছেন: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।