মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান আত্মরক্ষামূলক: ম্যাক্রোঁ

সিটিজেন ডেস্ক

ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এ অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না।’
এর আগে ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহত সেনাসদস্যের নাম আর্নল্ড ফ্রিয়ন। তিনি চিফ ওয়ারেন্ট অফিসার হিসেবে ইরাকের ইরবিল অঞ্চলে দায়িত্বরত ছিলেন।
ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা।