কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কিশোরগঞ্জ সংবাদদাতা

সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শহরের গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে অবরোধের কারণে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান প্রমুখ।
কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না।
গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, আজকের অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে কিশোরগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।