কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
বোমা দুটি বারান্দায় পড়ে আগুন ধরে যায়

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে অফিসের কলাপসিবল গেট বন্ধ ছিল। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের দ্বিতীয় তলার সামনের দিকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি বারান্দায় পড়ে আগুন ধরে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপ-পরিচালক মো. ইকবাল হোসেন আরও জানান, ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/এফআর/