‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট
পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চিরকুট

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে চিরকুট, যা লেখা আছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনার পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় এ চিঠি পাওয়া যায়।

চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’

চিঠিতে লেখক বলেন, বাংলার জনগণ শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’

একইসঙ্গে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। সেইসঙ্গে ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল’ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

পাগলা মসজিদে মানুষ আসেন নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে। কেউ চান জীবনের সফলতা, কেউ পরিবারের সুখ-শান্তি, আবার কেউ প্রার্থনা করেন হারিয়ে যাওয়া কিংবা অধরা কোনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার। এসব প্রার্থনার ভিড়ে স্বর্ণা নামের একজনকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা চিঠিটি যেন আলাদা এক অনুভূতির গল্প বলে।

বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে এই মসজিদে। কেউ সিজদায় মাথা রেখে চান প্রিয়জনের মঙ্গল, কেউ দুহাত তুলে চান ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য।

তাদের বিশ্বাস, মানুষের কাছে যে কথা বলা যায় না, যে আকুতি কাউকে বোঝানো যায় না, তা অন্তত মহান আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। আর সেই বিশ্বাসের বুকেই বেঁচে থাকে কারও ভালোবাসা, কারও অপেক্ষা, কারও একান্ত স্বপ্ন।

/জেএইচ/