পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়।
টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সাধারণত তিন মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও বিভিন্ন কারণে এবার চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এ কারণে নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিলো।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিলো। সেদিন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিলো। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।

বিচারকের ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড