শিরোনাম

খুলনায় গ্রেপ্তার ৩৪

খুলনা সংবাদদাতা
খুলনায় গ্রেপ্তার ৩৪
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

খুলনা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খুলনা মহানগর এলাকায় সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/