শিরোনাম

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ২৪
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলো– মো. আল আমিন (৪০), মো. মহসীন মিয়া (৫০), মো. মিলন মিয়া (৩৭), মো. শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), মো. হাবিবুর রহমান হাবিব (২৪), মো. ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), মো. ইকবাল হোসেন (১৯), মো. আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), মো. আসিফ (২১), মো. সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), মো. জাবেদ (৩৮), মো. সেলিম বাবু (৩৫), মো. জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), মো. নুর ইসলাম (১৯), মো. আবু তালেব সরকার (৩২), মো. ইউসুফ (৩২) ও নাজমুল (২১)।

উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/