শিরোনাম

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪
জামালপুরে বাসের ধাক্কার পর দুমড়ে মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা

জামালপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয়দের।

/এমআর/