গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান: আইজিপি

গোপালগঞ্জ সংবাদদাতা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আজ পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না। গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মো. আলী হোসেন ফকির বলেন, আপনারা এই দেশেরই মানুষ আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি আপনারা শান্তিরক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।
দুই থানা পুড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এই থানাগুলো কাদের জন্য? আপনাদের, এই জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারাই পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?
তিনি বলেন, দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।
আইজিপি বলেন, আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।
তিনি বলেন, আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো জনগণ যা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।
এ সময় তার সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সফরের অংশ হিসেবে তারা মুকসুদপুরে পুড়িয়ে দেওয়া থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনেও যান।

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও ৩ বাহিনীর ডিজি