শিরোনাম

গরুচোরদের ট্রাকে আগুন দিলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
গরুচোরদের ট্রাকে আগুন দিলো গ্রামবাসী
ট্রাক। ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে গরুচোরদের ট্রাক পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকজন চোর সারুকদিয়া গ্রামের রণ গোপালের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। এতে প্রতিবেশীরা এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। ফেলে রেখে যায় চুরির কাজে ব্যবহৃত ট্রাক। পরে উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

সালথা থানার ওসি মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজনকে দেখে চোরেরা পালিয়ে যায়। এসময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এসআর/