ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২: ৫০

অভিযুক্ত আকাশ মোল্লা। ছবি: সিটিজেন জার্নাল
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানার পুলিশ ও র্যাব-১০-এর একটি যৌথদল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। আকাশকে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে। সে ওই গ্রামের হারুন মোল্লার ছেলে।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। তাকে গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে আটক করা হয়েছে। আটককালে তার কথাবার্তা অসংলগ্ন ছিল, তার মানসিক অবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এইহত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই আকাশ উপস্থিত হয়ে কোদাল দিয়ে কুপিয়ে তার ফুপু রাহেলা বেগম, দাদি আমেনা বেগম ও প্রতিবেশী কাবুলকে হত্যা করে। একই ঘটনায় রিয়াজ মোল্লা আহত হন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত আকাশ মানসিক ভারসাম্যহীন। তবে তার এই আচরণের পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা ছিল কি-না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এসআর/