বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে ভোরে আগুন দেওয়া হয়। এতে একটি নির্বাচনী ব্যানার ও টেবিল পুড়ে যায়।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ বলেন, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি ক্যাম্পে আগুন জ্বলছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্যাম্পে ছুটে আসেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।