সড়কে পাশে পড়েছিলো হাত-পা কাটা যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের একটি সড়কের পাশ থেকে হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির ওরফে জামু ফকির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কুমারকান্দা এলাকার একটি সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত পান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি জমিজমা সংক্রান্ত সালিশে অংশ নিয়েছিলেন পান্নু ফকির। সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। সকালে পথচারীরা মরদেহ দেখতে পায়। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, মরদেহটি সড়কের পাশে ফেলে রাখা হয়। নিহত ব্যক্তি বুধবার রাতে জমিজমা সংক্রান্ত একটি সালিশ থেকে বাড়ি ফিরছিলেন। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পেছনে জমিজমা বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।