শিরোনাম

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ইউপিডিএফের ৩ সদস্য

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ইউপিডিএফের ৩ সদস্য
আটক তিন ব্যক্তি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) সদস্য বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (২৫ জুন) মধ্য রাতে উপজেলার পিলাক এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা। তারা গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এসআর/