শিরোনাম

যমুনায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
যমুনায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
মাদ্রাসা শিক্ষার্থী ডুবে যাওয়ার খবরে নদীর তীরে ভিড় করে স্থানীয় লোকজন

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম। উভয়েই কাজিপুর উপজেলার জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় একটি মাদ্রাসার তিন শিক্ষার্থী গোসল করতে যমুনা নদীতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে দুজন তলিয়ে যায়। অপর ছাত্র কোনোরকমে তীরে উঠে আসে। তার কাছে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে দুপুরে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/