সরকারি সিদ্ধান্তের আগেই ফরিদপুরে বাস ভাড়া বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফরিদপুর থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের থেকে ৫০ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে। রবিবার রাতে তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই বেশি ভাড়া আদায় করছেন বাস মালিকরা। কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী নন-এসি বাসের ভাড়া নেওয়া হতো ৩৫০ থেকে ৪০০ টাকা, এসি বাসের ভাড়া ছিল ৪৫০ থেকে ৫০০ টাকা। বাস মালিকদের পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
ফরিদপুর বাস টার্মিনালে আসা একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, ফরিদপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে আগে থেকেই বিআরটিএ এর নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া নেওয়া হতো। ফরিদপুর থেকে ঢাকার দুরুত্ব ১২০ কিলোমিটার। নির্ধারিত ২ টাকা ৪০ পয়সা রেটে ভাড়া ২৮৮ টাকা। সেখানে আগে থেকে ১০০ টাকা ভাড়া বেশি নিতে থাকে বাস মালিকেরা। সরকারি নির্দেশনা আসার আগেই এভাবে ভাড়া বাড়ানো চরম অন্যায় বলে অভিযোগ করেন যাত্রীরা।
চয়ন সাহা নামে এক যাত্রীর দাবি, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ভাড়া বাড়তে পারে। কিন্তু সেটা সরকার নির্ধারণ করবে। বাস মালিকেরা তো নিজেদের মতো ভাড়া বাড়িয়ে নিতে পারে না। এই বিষয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ এর হস্তক্ষেপ কামনা করছি।
হাসিবুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দেশটা যেন মগের মুল্লুক হয়ে না যায় সে দিকে জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও তৎপর হতে হবে। নাহলে পরিবহনসহ বিভিন্ন সিন্ডিকেটের হাতে সরকারকে পস্তাতে হবে।
ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহন ভাড়া আগে থেকেই বাড়তি নেয় এমন অভিযোগ হাসিবুল ইসরামের। গোল্ডেন লাইনের জেনারেল ম্যানেজার রেজাউল করিম বাচ্চু বলেন, কয়েক মাস আগে তেলের দাম একবার ১৫ টাকা বাড়ানো হয়েছে তখন আমরা ভাড়া বাড়াইনি বিষয়টি মানিয়ে নিয়েছি। এখন আবার ২০ টাকা বাড়ানো হয়েছে এখন আর আমরা পারছি না।
ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক পলাশ খীশা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া বাড়ানো হবে। কিন্তু সেই সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসবে। আগেই যারা ভাড়া ভাড়িয়েছে তারা ঠিক করেনি।

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব, কোন রুটে কত
তেলের দাম বাড়লেও আগের ভাড়াতেই চলছে রাজধানীর বাস