চয়ন সাহা নামে এক যাত্রীর দাবি, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ভাড়া বাড়তে পারে। কিন্তু সেটা সরকার নির্ধারণ করবে। বাস মালিকেরা তো নিজেদের মতো ভাড়া বাড়িয়ে নিতে পারে না।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।