যৌন হয়রানির মিথ্যা মামলা, নারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে দুই যুবকের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির মামলা দায়েরের অভিযোগে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করার অভিযোগে অভিযুক্ত করে মামলার বাদী শাহিনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এই রায়ের মধ্যে দিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে বলে মনে করি।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ যোগীবরাট গ্রামের বাসিন্দা সাগর মোল্যা (২২) ও ইকরামুল মোল্যার (২০) বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় যৌন হয়রানির মামলাটি দায়ের করেছিলেন শাহিনুর বেগম।
মামলার অভিযোগে বলা হয়েছিল, গত ২০২৪ সালের ১৬ মার্চ রাত ১০টার দিকে গৃহবধূ শাহিনুর বেগম বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই এলাকার বাসিন্দা সাগর মোল্যা ও ইকরামুল মোল্যা গৃহবধূকে পেছন থেকে এসে জাপটে ধরে এবং টানাহেঁচড়া করে যৌন হয়রানি করে। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ওই সময় লোকজন আসতে দেখে সাগর ও ইকরামুল পালিয়ে যায়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৮ মার্চ গৃহবধূ শাহিনুর বেগম বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। আজ (সোমবার) দুপুরে মামলাটির সাক্ষ্য দিতে আদালতে আসেন বাদী শাহিনুর বেগম। আসামি পক্ষের আইনজীবীদের জেরাকালে বাদী শাহিনুর বেগম যে মামলাটি দায়ের করেছেন তা মিথ্যা, তার প্রমাণ হয়।

ফরিদপুরে আগুনে পুড়লো সাতটি পাটের গুদাম, ক্ষতি ৩ কোটি টাকা