বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব, কোন রুটে কত

নিজস্ব প্রতিবেদক

দেশ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর রুটে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিআরটিএর বনানী কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। আর ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি।
এর আগে রবিবার দিবাগত রাত ১২টা থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
বাস ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কিন্তু এরই মধ্যে দূরপাল্লার বাস ও রাজধানীর কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে এ এস এম আহমেদ খোকন বলেন, সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই।

তেলের দাম বাড়লেও আগের ভাড়াতেই চলছে রাজধানীর বাস