শিরোনাম

দুই বাক্যে চিঠি লিখে এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
দুই বাক্যে চিঠি লিখে এনসিপি নেতার পদত্যাগ
হায়দার মোল্লা।

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব হায়দার মোল্লা পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তিনি পদত্যাগপত্রটি জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠিয়েছেন।

হায়দার মোল্লা পদত্যাগপত্রে লিখেছেন, ‘আমি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।’

পদত্যাগপত্র
পদত্যাগপত্র

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘হায়দার মোল্লার পদত্যাগপত্রের কপি আমি পেয়েছি। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে। কেউ চাইলে দল ছাড়তে পারে বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ।’

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পদত্যাগ দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের ৮ ডিসেম্বর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফরিদপুর জেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

/এসআর/