শিরোনাম

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের মারা গেছেন

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের মারা গেছেন
সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মৃতের জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায়। তিনি জানান, তিনি (সতীশ চন্দ্র রায়) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (বুধবার) দুপুর ১২টায় মোস্তফাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে দিনাজপুর-৭ আসন থেকে এবং পরে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে সতীশ চন্দ্র রায় প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

/এফআর/