দিনাজপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দিনাজপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাকিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লক্ষীকান্ত।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হিলি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।

এএসআই লক্ষীকান্ত বলেন, ঘটনাস্থলে একটি ককটেল জব্দ করা হয়েছে। তবে কারা এবং সেখানে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এফআর/