শিরোনাম

মহাখালীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
মহাখালীতে বহুতল ভবনে আগুন
মহাখালীতে আবাসিক ভবনে আগুন (ছবি: সংগৃহীত)

রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকার ৭ তলা ওই আবাসিক ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এছাড়াও আরও ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

/টিই/