শিরোনাম

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে

নিজস্ব প্রতিবেদক
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচন কমিশন ছবি: সিটিজেন জার্নাল

এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে গণভোট হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গণভোটে দিয়েঠের ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন। অর্থ্যাৎ ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

তিনি জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

গণভোটে সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে গড়ে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে প্রায় ৬৮.০৬ শতাংশ।

/বিবি/