হাজারীবাগে ঝুট গুদামের আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের ৪ তলায় আগুন লাগার খবর পান। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। তারা ৪ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপণ করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, চারতারা ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা রয়েছে।
কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। সেহরির আগে ওই ভবনে আগুন লাগে।