শিরোনাম

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

টেকনাফ সংবাদদাতা
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মেহেদী হাসান আবির। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে সুগন্ধা সৈকতে এ ঘটনা ঘটে। নিহত আবির বান্দরবানের আজিজ নগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।

প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে আবিরের মরদেহ সৈকতে ভেসে ওঠে। এ সময় ‘সি সেইফ লাইফগার্ড’ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না।

/টিই/