কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫২

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান

কুমিল্লায় আবারও একযোগে ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। মহানগরীসহ যেসকল স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে এই অভিযান চালানো হয়। কিশোর গ্যাং দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত মাসে কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। এরপর নড়ে-চড়ে বসে প্রশাসন। ইতোমধ্যে জেলায় কয়েকদফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে।

/এফআর/