কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৩৬৩

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান,  এক রাতে আটক ৩৬৩
কুমিল্লার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে পুলিশ

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে জেলা অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, আটকদের সঙ্গে অপরাধের সম্পৃক্ততা আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলার বিভিন্ন স্থানে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

/এসবি/