খুলনায় মসজিদে গুলি, আহত ২

খুলনায় মসজিদে গুলি, আহত ২
নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুর জামে মসজিদে ফজরের নামাজের সময় লোকমান (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও এক মুসুল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৪ জুন) ফজর নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অপরদিকে, আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান নামের এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত লোকমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। মসজিদে গুলির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। গুলির কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারীর মাথার চুল কেটে, খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ