শিরোনাম

নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার
নালা থেকে উদ্ধার করা গুলি

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ এসব গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত গুলি। তবে গুলিগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।

/এসআর/