এইচএসসিতে অনুপস্থিতদের পুনরায় পরীক্ষায় সুযোগ

নিজস্ব প্রতিবেদক

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনরায় অংশ নিতে চাইলে ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে রেজিস্ট্রেশন করবেন।
এছাড়া, রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরিভিত্তিতে পাঠাতে কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ১৫ জুলাই জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে।
মন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ভারী বর্ষণ ও দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়ও কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার জন্য নির্ধারিত একই প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।