শিরোনাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন থামেনি: সিজেপি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন থামেনি: সিজেপি
ককরোচ জনতা পার্টির নেতারা

শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও আন্দোলন থামেনি বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছেন ছাত্ররা। তদের দাবির মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

প্রধানের পদত্যাগের পর নিজেদের আন্দোলনের বাকি থাকা দাবিগুলো আনুষ্ঠানিকভাবে সামনে এনেছে সিজেপি। এক প্রেস ব্রিফিংয়ে সিজেপির সভাপতি অভিজিৎ দীপকে জানান, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও তাদের আন্দোলন থামেনি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়া এখনো বাকি রয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতন ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ওই দিন বা তার পরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর কিছুক্ষণ পরই সিজিপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি আপডেট করা দাবির তালিকা প্রকাশ করা হয়। সেখানে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি যুক্ত করা হয়।

দীর্ঘ এক মাস ধরে আন্দোলন চললেও সরকার প্রথমে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে রাজি ছিলো না। সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করে অভিজিৎ দীপকে বলেন, দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হলে যে কাউকে মাথা নত করতে এবং পদত্যাগ করতে বাধ্য করতে পারে। আজকের এই ঘটনায় সেটাই প্রমাণিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/