শিরোনাম

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
আফতাব মজুমদার

বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন। ওই মামলায় গতকাল বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগের বিষয়টি দল গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/