ওজন কমানোর কথা উঠলেই অনেকের খাবারের তালিকা থেকে সবার আগে বাদ পড়ে ভাত। দীর্ঘদিন ধরে ভাতকে কখনো ওজন বাড়ানোর জন্য দায়ী করা হয়েছে, আবার কখনো ওজন কমানোর পথে বাধা হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে রাতের খাবারে ভাত খাওয়া নিয়ে রয়েছে নানা ধরনের প্রচলিত ধারণা।