শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ১২ জুলাই শুরু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ১২ জুলাই শুরু
রেললাইন পানিতে ডুবে থাকায় আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। রবিবার (১২ জুলাই) থেকে ট্রেন চলাচল করবে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ।

তিনি শনিবার বিকালে জানান, রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে। আগামীকাল রবিবার থেকে ট্রেন চলাচল শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ভারী বর্ষণের কারণে পাঁচ দিন ধরে চট্টগ্রাম নগরের শমসের পাড়া এলাকায় রেলপথ ডুবে ছিল। শনিবার বিকালে রেললাইন থেকে পানি সরে যেতে শুরু করায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রেলপথ তলিয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুরে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে পড়ে। পরে তা ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর রাতে চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

/এসআর/