৩ বছরের জেল হতে পারে এমবাপ্পের

৩ বছরের জেল হতে পারে এমবাপ্পের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে ম্যাচের আগে মন খারাপ হয়ে যাওয়ার মতো একটি খবর চোখে পড়তে পারে কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকার বিরুদ্ধৈ মানহানি আর অপবাদের অভিযোগ এনেছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা। এর জন্য ৩ বছরের জেলও হতে পারে বলে জানিয়েছেন আমারিলার আইনজীবী গিলের্মো দুয়ার্তে কাকাবেলোস।
ঘটনার শুরু এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের পর। সেই ম্যাচে ৭০ মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এরপর এমবাপ্পেকে বর্ণবাদী আখ্যা দিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন আমারিলা।
তবে বিতর্ক এবার ভিন্ন মোড় নিয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অনুযায়ী এবার এমবাপ্পের বিরুদ্ধেই মানহানির মামলা করতে যাচ্ছেন আমারিলা। তার আইনজীবী দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পে প্রকাশ্যে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তার ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা যায় কি না, তা তারা বিবেচনা করছেন।
ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়ার্তে কাকাবেলোস বলেছেন, ‘যদি আদালত অভিযোগ গ্রহণ করে, তাহলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে ক্ষেত্রে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।’