ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং বকুল গ্রুপের আক্তার ও যুবদল নেতা রুবেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেরের বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধর করে বকুল গ্রুপের আক্তার, রুবেলসহ আরও কয়েকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫