তিতাস কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২

তিতাস কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ‘ট’ বগির আটটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিং কার্যক্রম শেষ হওয়ার পর আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি শান্টিং লাইনে রাখা হয়েছিল। ওই সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনটির ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালিয়ে রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লায়। পরে তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি একঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবির ইনচার্জ) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ