ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে যুবলীগ-ছাত্রলীগের মিছিল, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রয়েছে। পরে মিছিল থেকে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
আটককৃত যুবলীগ নেতা মো. রাজীব মিয়া নবীনগর উপজেলা যুবলীগের সদস্য।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রত্যাশী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে কাউতলী এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিও জানানো হয়।
মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছায়। পরে মিছিল থেকে একজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, মিছিলের খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাজীবকে আটক করা হয়। মিছিলের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ২০