খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ২টার দিকে বগুড়ার সিনিয়র নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক হেলালুজ্জাামান তালুকদার লালু।
এর আগে একই দিন বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৭ আসনটিকে বরাবরই বলা হয় বিএনপির নিজের ঘরের আসন। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দলটির প্রধান বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করে এসেছেন। তবে কয়েকটি উপনির্বাচনে অন্য নেতারা অংশ নেন। এবারও দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়। কিন্তু সাম্প্রতিক খালেদা জিয়ার শারিরীক অসুস্থতায় কিছু অনিশ্চয়তা দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছে থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-০৭ আসনের নির্বাচনী সমন্বয়ককারী হেলালুজ্জাামান তালুকদার লালু।
এ সময় হেলালুজ্জাামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসন থেকে দেশমাতা খালেদা জিয়া নির্বাচন করবেন। আজ আমরা তার মনোনয়নপত্র উত্তোলন করলাম, আলহামদুলিল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসলে তার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র কোথায় কবে জমা দেয়া হবে, সেটি আপনাদের আগেই জানিয়ে দেয়া হবে।
মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।
রাজনৈতিক জীবনে এবারই প্রথম বগুড়া-৬ আসন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে এই গঠিত এ আসনটি বিএনপির দূর্গ বলে সবার কাছে পরিচিত।
আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন থাকার পর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
বগুড়া-৭ আসনে আগামী নির্বাচনে প্রায় ৫ লাখ ৩১ হাজার ৮৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।