জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জলাবদ্ধতা কমানো ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উত্তর যাত্রাবাড়ীতে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড়ের গোলাপবাগ সংলগ্ন এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত খনন ও পরিষ্কার করা হবে। দুই অংশ মিলিয়ে মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খালের ময়লা ও পলি অপসারণ করা হবে।

আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি সরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ে গাছ লাগানো হবে। এতে খালের পরিবেশের উন্নতির পাশাপাশি সৌন্দর্যও বাড়বে।
ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরলে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থলও নষ্ট হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম কুতুবখালী খাল। এর আগে কয়েক দফায় খালটি পরিষ্কার করা হলেও পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে আবারও ভরাট হয়ে যায়। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য নগরবাসীকেও সচেতন হতে হবে।
তিনি বলেন, খাল পরিষ্কারের পর সেখানে যেন কেউ আবার ময়লা-আবর্জনা ও পলিথিন না ফেলে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে খালের জায়গা দখল করে দোকানপাট বসানো বন্ধে এলাকাবাসীকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ড্রেন ও খাল পরিষ্কারের কাজে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগে সিটি কর্পোরেশন সবার পাশে থাকবে।
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশ গড়তে হবে। এজন্য সরকারকে সহযোগিতা করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল উদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ নভেম্বর। এরই অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো কুতুবখালী খালের কাজ।

দুর্যোগে উদ্ধারকাজে সংস্থাগুলোর দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের