শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা

সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশ পুলিশের ৮ জন কর্মকর্তা জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ পুলিশের ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে জাতিসংঘের এ মিশনে এটিই এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক কর্মকর্তা মোতায়েন। রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
সোমবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৮ সদস্যের এ দলে ১ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজই তাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেও জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৫ কন্টিনজেন্ট প্রতিস্থাপন