রবিবার থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল চলাচলের নতুন সময়সীমা ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেল চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার (৭ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ডিএমটিসিএলের তথ্যমতে, রবিবার থেকে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের চলাচলের রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এর অংশ হিসেবে রবিবার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিটে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রাতে ২ দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, রবিবার থেকে রাতে উভয় দিক থেকে ২০ মিনিট বাড়তি চলাচল করবে।

মেট্রোরেলে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১,২৯,৯৫০ টাকা